1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফে বিনামূল্যে কৃষক-কৃষাণীদের মাঝে সাড়ে ৪ হাজার চারা বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন/আরাফাত সানি,টেকনাফ।

কক্সবাজার টেকনাফে কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৯’শ জন উপকারভোগী কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে ৪ হাজার ৫’শ টি নারিকেল গাছের চারা বিতরন করা হয়েছে।

২০২২-২৩ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় নির্বাচিত কৃষক-কৃষাণীদের মাঝে টেকনাফ উপজেলা কৃষি অধিদপ্তর আজ সোমবার দুপুরে এ চারা বিতরণ শুভ উদ্বোধন হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার মোঃ জাকিরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।

এ সময় উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, টেকনাফ উপজেলা কৃষি অধিদপ্তরের সকল কাজ প্রশংসনীয়। এ চারা পাওয়ার মাধ্যমে পর্যটন নগরী টেকনাফে নারিকেল উৎপাদনে অবদান রাখবে এবং পর্যটকদের ডাবের চাহিদা পূরণ করবে বলে আমি মনে করি। পাশাপাশি নারিকেল জিনজিরা তার হারানো ঐতিহ্য ঠিক আগের মত ফিরে পাবে।

এতে আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শফিউল আলম, নারী নেত্রী কুলসুমা বেগম প্রমূখ।

এ সময় উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শফিউল আলম জানান, ২০২২-২৩ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় নির্বাচিত কৃষক-কৃষাণীদের টেকনাফ উপজেলার ৬ ইউনিয়ন ১টি পৌরসভায় যথাক্রমে হোয়াইক্যং ১৫০, হ্নীলা ১৫০, টেকনাফ সদর ১৪০, সাবরাং ১২০, বাহারছড়া ১২০, সেন্টমার্টিন ১৫০ ও পৌরসভায় ৭০টিসহ সর্বমোট ৯’শ উপকারভোগীদর মাঝে বিনামূল্যে ৪ হাজার ৫’শ নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off