1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

জাতীয় শোক দিবস উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবে খতমে করআন ও আলোচনা সভা সম্পন্ন

  • আপডেট সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

রবিবার (২০ আগস্ট) টেকনাফ উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য মোঃ আজিজ উল্লাহ আজিজ।

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রাজের সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ পৌরসভার কাউন্সিলর হোসেন আহমদ,হিউমান এইড ইন্টারন্যাশনালের টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আলমগীর আজিজ, অর্থ সম্পাদক খোরশেদ আলম,ফরিদ বাবুল, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য নুরুল আবচার, জসীম উদ্দীন ইমন, মানবাধিকার কর্মী মোঃ ফাহাদ রহমান, রহমত উল্লাহ।

প্রধান অতিথি ফজলুল কাদের চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি। বঙ্গবন্ধু আমাদের জন্য আদর্শ আমরা আজীবন সে আদর্শে অনুপ্রাণিত হয়ে মৃত্যুবরণ করতে চাই। কিন্তুু খন্দকার মোশতাকের বেইমানের কারণে বঙ্গবন্ধুকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল। আমি বঙ্গবন্ধুর স্বপরিবারের শহীদ দের প্রতি আত্মার মাগফেরাত কামনা করছি।

সাধারণ সম্পাদক এরশাদ বরেন, উপজেলা প্রেসক্লাবকে গতিশীল ও শক্তিশালী করতে আপনাদের লেখনির মাধ্যমে আরো এগিয়ে যেতে হবে। আজকের এই দিনে আমরা সকলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বিশেষ মোনাজাত করব পাশাপাশি তার আদর্শকে বুকে ধারণ করে কলমের শক্তি দিয়ে সমস্ত অপরাধের বিরুদ্ধে লিখে যাব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off