1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গরু চড়াতে গিয়ে পাহাড়ে ডাকাতের ‘আস্তানা’ দেখায় রাখালকে গুলি করে নাড়ি-ভুঁড়ি বের করে দিল দুর্বৃত্তরা!

  • আপডেট সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৯২২ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পাহাড়ে গরু চড়াতে গিয়ে ডাকাত দলের গোপন ‘আস্তানা’ দেখে ফেলায় এক রাখাল’কে গুলি করে ভুঁড়ি বের করে দিল ডাকাতরা। শনিবার (২৬ আগষ্ট) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে পাহাড়ে এ ঘটনা ঘটে।

পরিবারের ভাষ্য মতে, ‘রোহিঙ্গা ডাকাতদল কামাল বাহিনীর’ সদস্য ও রফিক ডাকাত’সহ অজ্ঞাত ডাকাতরা তাকে গুলি করেছে।

গুলিবিদ্ধ জাফর আলম (১৭) ওই ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকার মৃত জালাল আহমদের ছেলে।

গুলিবিদ্ধ জাফরের ভাই দেলোয়ার জানান, প্রতিদিনের মত আমার ভাই সকালে পাহাড়ে গরু চড়াতে গিয়ে তাদের আস্তায় চলে যায়। এ সময় হঠাৎ কয়েক জন দুর্বৃত্তরা এসে তাহার গরু দুই টি জোর পূর্বক নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলে আমার ভাই তাদের বাঁধা প্রদান করে। এক পর্যায়ে আমার ভাই ও তাদের কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তরা সাথে সাথে গুলি করে পাহাড়ে পালিয়ে যায়। খবর শুনে আমরা গিয়ে পাহাড় থেকে তাকে রক্তাক্ত অবস্থায় ভাইকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় এনজিও সংস্থার হাসপাতালে নিয়ে গেলে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে তার পেট থেকে নাড়ি- ভুঁড়ি বের হয়ে গেছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, “জাফর প্রতিদিনের মতো সকালে দিকে গরুকে ঘাস খাওয়াতে পাহাড়ি এলাকায় যায়। এক পর্যায়ে সে গরু নিয়ে পাহাড়ে ডাকাতদলের আস্তানার কাছাকাছি পৌঁছায়। এ সময় ‘রোহিঙ্গা ডাকাত কামাল বাহিনীর’ অজ্ঞাত ডাকাতরা জাফরকে দেখতে পেয়ে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হলে গরু ফেলে সেখান থেকে পালিয়ে আসে জাফর।

এ বিষয়ে জানতে টেকনাফ থানার (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ এর সাথে মোবাইলে একাধিকবার ফোন করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ওই থানার (ওসি তদন্ত) নাছির উদ্দীন মজুমদার এর নিকট জানতে চাইলে তিনিজানান- এক রাখাল’কে গুলি করা বিষয়টি আমরা অবগত হয়েছি। তবে কি কারণে গুলি করা হয়েছে আমরা জানি না। এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন ধরনের এজাহার বা অভিযোগ দায়ের করা হয় নি। অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off