1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার 

টেকনাফে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

কক্সবাজার টেকনাফে সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পরিবারের সকল শহীদ সদস্যদের স্মরণে আলোচনা সভা, খতমে কুরআন, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) রবিবার সকাল ১১ টায় দুপুর একটা পর্যন্ত সদরের মহেশখালীয়া পাড়া বড় মাদ্রাসা প্রাঙ্গণে টেকনাফ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল ফারুক মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুবের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ রিফাত। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুল বশর, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, সহ সভাপতি আবুল কালাম, জাবেদ ইকবাল চৌধুরী, এম এ জহির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল কবির, সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বদিউল আলম বদি, এমহামজাল, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ গণি সাবেক মেম্বার, আহমদ হোসেন সাবেক মেম্বার, জহির মেম্বার, শাহ আলম মেম্বার, হোসেন আহমদ কাউন্সিলর,আবদুল করিম সাবেক মেম্বার, পৌর যুবলীগের সভাপতি রেজাউল করিম ধইল্যা,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিক আলম শকুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ প্রমুখ। বড় মহেশখালীয়া পাড়া বড় মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নুর হোছাইনের মোনাজাতের মধ্যে দিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন আবদুল ফারুক মেম্বার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off