1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

গণধর্ষণের অভিযোগে কিশোরীর নানির মামলা

  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৬ বার পড়া হয়েছে

আবু সায়েম আকন, ঝালকাঠি থেকে

ঝালকাঠির রাজাপুরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে ভূক্তভোগীর নানী বাদী হয়ে তিন ধর্ষকের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

মামলায় অভিযুক্ত তিনজন হলো মো. ইউনুছ হাওলাদারের ছেলে মো. রবিউল হাওলাদার, মো. রুহুল প্যাদার ছেলে মো. মিরাজ প্যাদা, আব্দুল করিম সিকদারের ছেলে মো. রিপন সিকদার। অভিযুক্তরা উভয়ে উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী গ্রামের বাসিন্দা।

মামলা থেকে জানাগেছে, কিশোরীর নানী আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় উপজেলার বড় কৈবর্তখালী সমবায় এলাকায় সরকার থেকে পাওয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে ২ বছর যাবৎ বসবাস করে আসছে। গত এক সপ্তাহ পূর্বে তার মেয়ের ঘরের নাতনি বেড়াতে আসে। ৯ সেপ্টেম্বর রাত ১২ টা ১৫ মিনিটের সময় নাতনির পূর্ব পরিচিত রবিউল হাওলাদার তার ঘরে আসে এবং নাতনিকে ডেকে রাস্তায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই রাখা রবিউলের মিনি পিক-আপে নাতনিকে তুলে কাছের একটি বাড়ির সামনে নিয়ে বিয়ের প্রলভোন দেখাইয়া ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক দুই বার ধর্ষণ করে রাত তিনটার দিকে পিক আপে করে আশ্রয়নে রেখে যায়। রেখে যাওয়ার সময় স্থানীয় দুই পাহাড়াদার রিপন ও মিরাজ বিষয়টি দেখে রাত সাড়ে ৩টার দিকে তারা দুইজন বাদীর ঘরে যায়। সে খানে মিরাজ বাদীকে কথা বলার ছলে কৌশলে রাস্তায় নিয়ে যায় আর রিপন তার নাতনিকে ঘরে বসে জোড়পূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে রিপন রাস্তায় গিয়ে বাদীকে কথার ছলে আটকে রাখে আর মিরাজ ঘরে গিয়ে নাতনিকে জোড়পূর্বক ধর্ষণ করে। এ ভাবে রাত সাড়ে ৪টা পর্যন্ত তারা পালাক্রমে ধর্ষণ করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূক্তভোগীর ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী রেকর্ড করতে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!