1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

মোটর সাইকেল সংঘর্ষে পরিক্ষার্থী নিহত

  • আপডেট সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬০ বার পড়া হয়েছে

রাজাপুর সংবাদদাতাঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি মাদ্রাসার সামনের সড়কে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ মহাসিন নামে এক এইচএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ী মহম্মদদিয়া দাখিল মাদ্রাসা সড়কে এ ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ মহাসিন ফকির (২৩) ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও ডহরশঙ্কর গ্রামের নাপিতের হাট এলাকার মো. মাসুদ ফকিরের ছেলে।

অপর আহত ব্যক্তি হলেন মঠবাড়ি ইউনিয়নের গুদিঘাঠা এলাকার নাসির উদ্দীন (২৬।

পুলিশ ও স্থানীয়রা জানায় শুক্রবার দুপুরে মহম্মদিয়া দাখিল মাদ্রাসার সামনে বিপরীত দিকথেকে মহাসিন ও নাসির নামের দুজন মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় এতে উভয় গুরুতর আহত হয়। প্রথমে মহাসিনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জেরিন সুলতানা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে শের-ই বাংলা হাসপাতালে পৌছিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অপর আহত ব্যক্তি নাসির বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভর্তি আছেন।

ওসি পুলক চন্দ্র রায় বলেন,-এ ঘটনায় রাজাপুর থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off