1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

বিজিবি’র বিশেষ অভিযানে মিললো আড়াই লাখ ইয়াবা!

  • আপডেট সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৫০০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে ২ বিজিবি  ব্যাটালিয়নের বিশেষ অভিযান চালিয়ে ২ লক্ষ ৫৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

০৫ সেপ্টেম্বর শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. মহিউদ্দিন আহমেদ (বিজিবিএমএস)।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে ৮’শ গজ দক্ষিণ দিকে আচারবুনিয়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপি’র একটি টহলদল ওই এলাকায় বিভক্ত হয়ে বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান করে।

এ সময় দু’জন ব্যক্তিকে ২টি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্য লাইন হতে বাংলাদেশের অভ্যন্তরে আচারবুনিয়া এলাকায় লবণের মাঠের দিকে আসতে দেখে। তাদের সন্দেহজনক মনে হলে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় কাঁধে থাকা বস্তাগুলো মাটিতে পড়ে যায় এবং চোরাকারবারীরা পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশী করে ফেলে যাওয়া ২টি বস্তার ভিতর হতে ২ লক্ষ ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের সনাক্তের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!