1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সীমান্তের “ইয়াবা রাজা” একরামের সহযোগী মাদক ডন কাশেম গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৮৫৮ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজার টেকনাফের শীর্ষ মাদক কারবারি ও আত্মসমর্পণকারী “ইয়াবা রাজা” একরামের সহযোগী মাদক ডন আবুল কাশেম অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। 

শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি উপজেলার টেকনাফ সদর ইউপির নাজির পাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে।

রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার একটি মাদক মামলার ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বদানকারী টেকনাফ মডেল থানার এসআই ফারুক।

জানা গেছে, নাজির পাড়ার শীর্ষ ইয়াবা সম্রাট আবুল কাশেম ঢাকায় সহযোগী’সহ ইয়াবা বিক্রির সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও তার সহযোগী রুবেল নামে একজনকে গ্রেপ্তার করা হয় ।

পরে ধৃত আসামি রুবেলের স্বীকারোক্তি মতে মাদকডন কাশেম পালিয়ে যায় এবং ধৃত ব্যক্তির হেফাজতে ইয়াবা রয়েছে বলে জানায়। পরে তার হেফাজত থেকে ৪ হাজার ৩শত চল্লিশ পিস ইয়াবা উদ্ধার পূর্বক আবুল কাশেমকে পলাতক আসামি করে নিয়মিত মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালত সেই মাদক মামলায় পরোয়ানা জারি করেন।

অভিযোগ রয়েছে,আবুল কাশেম টেকনাফের উপরের বাজারে কাপড়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার চালিয়ে গেছে। প্রশাসন ও সাধারণ মানুষের চোখ ফাঁকি দিতে দোকানটিই ছিল তার কৌশলি মাধ্যম। তবে টেকনাফের “ইয়াবা রাজা” একরামের সহযোগী হওয়ায় অনেকে কাশেমের ইয়াবাকান্ডের বিষয়টি জানলেও একরামের ভয়ে মুখ খোলার সাহস করেনি। তবে সেই  মাদক কারবারি কাশেমের শেষ রক্ষা হয়নি।

মামলার পর থেকে দীর্ঘদিন পলাতক থাকলেও অবশেষে আদালতের পরোয়ানামূলে টেকনাফ মডেল থানা পুলিশ আবুল কাশেমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off