1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

টেকনাফে বাড়ির দেওয়াল ধসে ৪ জনের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৫৬৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মরিচ্যা ঘোনা পানির ছড়া এলাকায় বাড়ির মাটির দেওয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে। এদের মধ্যে ৩জন মহিলা ১ জন পুরুষ।
বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটে বলে শুক্রবার সকালে এলাকা বাসী জানিয়েছেন।
মৃতরা হলেন, ওই এলাকার মোহাম্মদ ফকির (৩৭) এর স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১) বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতে ঘূর্ণিঝড় ” মিধিলির” প্রভাবে প্রচুর বৃষ্টি হয় হলে বাড়ি নির্মানের কাচা দেওয়াল ধসে তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনা স্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধারের সহযোগিতা করেন এবং নগদ অর্থ ও চাল বিতরন করেন।

মৃতদের প্রতি শোক জানিয়ে তিনি জানান, আমার এলাকায় এরকম ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি, পাশাপাশি আমার পক্ষ থেকে তাদের জন্য দাপন -কাপন সহ সব ধরনের ব্যবস্থার জন্য সহযোগিতা করছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, আমরা খবর শুনে তাদের দাপন কাপনের জন্য প্রথমিক ভাবে আজকে নগদ ৫ হাজার টাকা দিয়েছি। পরে আরো ২০ হাজার টাকা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off