1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

প্লাস্টিকের ব্যাগে পাচারকালে ১ লাখ ইয়াবা’সহ হ্নীলার দু’যুবক আটক হলেও সিন্ডিকেট অধরা…

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৫৬০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ

 

কক্সবাজার টেকনাফের হ্নীলা পূর্ব সিকদারপাড়া এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে এক লক্ষ পিস ইয়াবা’সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ  আবু সালাম চৌধুরী।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদক কারবারিরা অবস্থান করছে।

 

 এ সময় র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে আটক করা হয়।

 

এ সময় মাদক কারবারীদের হেফাজতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন, হ্নীলা পূর্ব সিকদারপাড়া এলাকার শামশুল আলম (প্রকাশ) আতর শামশু ছেলে সাইফুল (প্রকাশ) আতর সাইফুল ও পশ্চিম সিকদারপাড়া এলাকার আবু তাহেরের ছেলে মোঃ জোবায়ের।

 

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা সহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত ইয়াবা চালানের মূলহোতা সহ বিশাল একটি সিন্ডিকেট রয়েছে ওই এলাকায়। তাদেরকে আইনের আওতায় আনা হলে প্রকৃত ইয়াবার মালিকে চিহ্নত করা যাবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off