1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

জাতীয় শ্রমিক লীগ টেকনাফ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কমিটি অনুমোদন : সভাপতি-জিকু, সম্পাদক জুবাইর

  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৮ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি।

 

কক্সবাজারের টেকনাফে জাতীয় শ্রমিক লীগ টেকনাফ পৌর শাখার আওতাধীন ৯ নং ওয়ার্ড শাখার আংশিক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

 

সোমবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফ পৌর শহরের ছানুর আমগাছতলা পৌর শ্রমিক লীগের কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ টেকনাফ পৌর শাখার সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছৈয়দ আলমের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রবি আলম জিকু’কে সভাপতি, সহ-সভাপতি মোঃ সাইফুল, সাধারণ সম্পাদক মোঃ জুবাইর ও মোঃ ইসহাক’কে সাংগঠনিক সম্পাদক করে আগমী ১ বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়।

উক্ত সভায় টেকনাফ পৌর শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন- বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। আগামী দ্বাদশ জাতীয় সাংসদ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং  সু-সংগঠিত ও গতিশীল করতে এই কমিটি দেওয়া হয়েছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন -পৌর শ্রমিক লীগের যুগ্ম সাঃ সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস ওয়াহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মোঃ আরাফাত সানি, পৌর শ্রমিক লীগ ৩ নং ওয়ার্ডের সভাপতি জাকের হোসেন, ভ্যান শ্রমিক লীগের সভাপতি আব্দুল মোতালব, ১ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off