1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গুলাগুলিতে ৪ জন নিহত ||Teknaf 71

  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ ৭১

 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন। ০৫ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯টার পর হতে গভীর রাত পর্যন্ত গোলাগুলির ঘটনায় তার নিহত হয়ে।

 

জানা যায়- মঙ্গলবার রাত সাড়ে ৮ টার  রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর জি/৩ ব্লকে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর প্রায় ২০-৪০ জনের একটি দল জড়ো হয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ৩ জন নিহত হন। এতে দু’সন্ত্রাসী বাহিনীর মধ্যেই প্রায় ঘন্টাখানেক গোলাগুলি চলে।

 

পরে ঘটনার খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে ঘটনাস্থল থেকে দু’সন্ত্রাসী গ্রুপের সদস্যরা পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ ৩ জনের মরদেহ উদ্ধার করে।

 

অপরদিকে, সন্ত্রাসী গ্রুপ আরএসওর সোর্স সন্দেহে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। সেই রোহিঙ্গা ক্যাম্প-১৭ এর সি/৭৭ ব্লকে বাসিন্দা তার নাম আবুল কাসেম তাকে মাথায় গুলি করে হত্যা করে।

 

নিহতরা হলেন-উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ ব্লক: জি/৩ এর কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৭), ক্যাম্প-১৭ এর আবুল বশরের ছেলে আবুল কাসেম (৩০), ক্যাম্প-১ ইস্ট ব্লক-জি/১২ এর মনি উল্লাহর ছেলে ইমাম হোসেন (৩০) ও ক্যাম্প-১৫ ব্লক: জি/৬ এর মো. শফিকের ছেলে আনোয়ার সাদেক (১৭)।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন জানান, রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় নিহতদের লাশ গুলো উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ গুলো কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off