
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা, ৩৮৯ ক্যান বিয়ার ও ১জন অপহরণ কারি গ্রেফতার সহ ২ জন ভিকটিমকে উদ্ধার করেছে ।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গণী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারের তিন রাস্তার মোড়ে বিশেষ অভিযান পরিচালনা কালে একটি টমটম গাড়ি সন্দেহ হলে তাকে থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে যাত্রীরা দ্রুত পালিয়ে যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা রুজুর পাশাপাশি তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অপর দিকে শাহপরীর দ্বীপ বাজার পাড়া এলাকায় মাদক উদ্ধার ও মূলতবী গ্রেফতারী পরোয়ানা তামিলের জন্য বিশেষ অভিযান পরিচালনা কালে দক্ষিণ পাড়ার পলাতক আসামি জামালিকা(২৮)’র বাড়ি পৌঁছালে পুলিশ দেখে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে তাহার ভাই নুর আহাম্মদ তাহার বাড়ি খুলে দিলে ওই বাড়িতে অভিযান করে ৩৮৯ টি ক্যান উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
এদিকে দীর্ঘ ৮ ঘন্টা অভিযানের পরে টেকনাফ থানা এলাকা হতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় অপহরণ কৃত ২ জন ভিকটিম উদ্ধার ও ১জন অপহরণ কারিকে গ্রেফতার করতে সক্ষম হয় টেকনাফ মডেল থানার পুলিশে চৌকস আভিযানিক দল। উদ্ধার জাহাঙ্গীর আলম(২৫) উখিয়া মালভিটা ৫নং ওয়ার্ডের মোঃ ইদ্রিসের ছেলে ও শিকদার বিল এলাকার মনজুর আলমের ছেলে নুরুল আমিন (২৫)। সে সাথে টেকনাফ পৌর সভার ডেইল পাড়া এলাকার বশির আহাম্মদের ছেলে ওমর ফারুক (২২) কে সদর ইউনিয়নের রাজার ছড়া জাকির আহাম্মদের বসত ঘর হতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক ভাবে মাদক ক্রয়- বিক্রয়ের লেন দেন এবং মুক্তি পন আদায়ের উদ্দেশ্যে ভিকটিমদের অপহরণ করছিল বলে জানাগেছে।
copy off
Leave a Reply