
মোঃ আরাফাত সানি।।
কক্সবাজারের টেকনাফে এফআইভিডিবি‘র সেন্ট্রালিটি অফ প্রোটেকশন ইন প্রোট্রাকটেড ক্রাইসেস (CPPC) প্রকল্পের ক্লাইমেট স্মার্ট কিচেন গার্ডেন কার্যক্রমের অংশ গ্রহণকারীদের সাথে সরকারি কর্মকর্তাদের সংযোগ কর্মশালায় লাইভলীহুড স্পেশালিস্ট মো: হেমায়েত হোসেন এর সঞ্চালনায় টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাকিরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদ, সমাজ সেবা কর্মকর্তা মো: খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর আলম।
উক্ত কর্মশালার মাধ্যমে প্রকল্প সম্পর্কে অবহিতকরন, প্রকল্পের অংশগ্রহণকারীদের সাথে সরকারী বিভিন্ন কর্মকর্তাদের সাথে সংযোগ ও সমন্বয় সাধন এবং উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কর্মকর্তাদের সামগ্রিক সহযোগিতা কামনা করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর টেকনাফ উপজেলা সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো: সামিউল হক চৌধুরী, এফআইভিডিবি এর সিপিপিসি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: সাহেল আহমদ, টেকনিক্যাল অফিসার গোলাম আজম এবং মো: হাসানুজ্জামান।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাকিরুল ইসলাম টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন সহযোগিতার কথা জানান এবং (১ জন নারী ও ১ জন পুরুষ) উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ধানের বীজ ও ১০-১৫ জন নারী উপকারভোগীর মাঝে চলতি মৌসুমে বসত বাড়ীতে সবজি চাষ প্রকল্পের আওতায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
পাশাপাশি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: খোরশেদ আলম প্রকল্পে প্রতিবন্ধীতা সম্পন্ন ব্যক্তিদের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে আলোকপাত করেন এবং উপজেলা অফিস হতে বিভিন্ন সরকারি সহায়তা প্রাপ্তির যোগ্যতা, ধরণ ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদ বলেন- উপজেলা প্রাণি-সম্পদ অফিস হতে আধুনিক পদ্ধতিতে পশু- পাখি পালন ও টীকা প্রদানে দক্ষতা অর্জনের জন্য যেকোন ধরনের সহায়তা প্রদানে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মঞ্জুর আলম যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রদত্ত বিভিন্ন মেয়াদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণসূচি এবং প্রশিক্ষণ পরবর্তী সহজ শর্তে আর্থিক সহায়তা সম্পর্কে আলোচনা করেন, সেইসাথে দক্ষতা অর্জনের জন্য স্থানীয় এলাকায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানেরও সুযোগ প্রদানে আশ্বাস প্রদান করেন।
সভার শেষে, উপজেলা কৃষি কর্মকর্তা সবাইকে নিজ নিজ পারিবারিক চাহিদা পূরণ এবং খাদ্য শৃঙ্খলে বিষমুক্ত পুষ্টিকর খাবার নিশ্চিতকরণের লক্ষ্যে বাড়ির আঙ্গিনায় ও ফসলী জমিতে চাষাবাদ ও সবজি উৎপাদনের আহবান জানান এবং সভার সমাপ্তি ঘোষনা করেন।###
copy off
Leave a Reply