
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরে প্রথম প্রচারনার অংশ হিসেবে বাংলাদেশ কৃষক লীগ হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি শাকের আহাম্মদ (এমএ) ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান কাজলের নেতৃত্বে হ্নীলা স্টেশনে শহীন আক্তার বদির নৌকা মার্কার সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হ্নীলা কৃষক লীগের সহ সভাপতি শহীদুল্লাহ কায়ছার সহ বিভিন্ন ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি /সাধারণ সম্পাদক বৃন্দ।
স্লোগানে নৌকা নৌকা, শাহীন আক্তার বদির নৌকা নৌকা বলে রাজপথ মুখরিত হয়।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে হ্নীলা স্টেশন উক্ত মিছিল সম্পন্ন হয়।

পরে সন্ধায় হ্নীলা রংগীখালী ৭নং ওয়ার্ডে শাহীন আক্তার বদির নৌকা মার্কার সমর্থনে কর্মীদের মাঝে কর্মী কার্ড বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জাফর আলম ছাদেক, হ্নীলা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর কাশেম সওদাগর, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন, লোকমান হাকিম, আব্দুর রহমান বাগু,রশিদ সহ আরো অনেকেই।
copy off
Leave a Reply