1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

বিশ হাজার ইয়াবা’সহ যুবক আটক ||Teknaf 71

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৭ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি।

 

কক্সবাজারের উখিয়া থানাধীন পালং গার্ডেন এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ২০ পিস ইয়াবা’সহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

 

বৃহস্পতিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।

 

র‌্যাব জানান- গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা এলাকা হতে একটি ব্যাটারি চালিত অটো যোগে একজন মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে উখিয়ার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত (২৭ ডিসেম্বর) র‌্যাব-১৫, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রত্মাপালং ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ উখিয়া-কক্সবাজারগামী সড়কে পালং গার্ডেন সংলগ্ন ইমু মটরস এর সামনে পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। এ সময় র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে একটি ব্যাটারি চালিত অটোরিকশার চালক কৌশলে তার অটোটি নিয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার ব্যাটারি চালিত অটো রিকশার  যাত্রীর আসনের নিচে আলাদা ভাবে লোহার তৈরী বক্সের ভিতর বিশেষ কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরবর্তীত উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির অটো রিকশা তল্লাশী করে *সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার* করা হয়।

 

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় *আবদু রহিম (২১)*, পিতা-নুর আহমদ, সাং-উক্তর শ্রীকুল, ফতেখারকুল ইউনিয়স, থানা-রামু, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ব্যক্তি দীর্ঘ দিন যাবত অটো রিকশা চালনার পাশাপাশি ড্রাইভারী পেশার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। ধৃত মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে এই অভিনব কায়দায় অবলম্বন করে কক্সবাজারের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

 

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতাকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off