1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

১০ কোটি টাকার মাদক সহ জাদিমুড়ার খায়রুল বশর আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৯১০ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে অনুমান ১০ কোটি টাকা মূল্যমানের ০২ কেজি অবৈধ মাদক ক্রিস্টাল মেথ (আইস) এর চালান উদ্ধার করা হয়েছে। এসময় খাইরুল বশর নামের এক মাদক কারবারি কে আটক করেছে র‌্যাব-১৫ এর হোয়াইক্যং সিপিসি-২ এর সদস্যরা। সে ওই এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।

বুধবার ( ১৭ জানুয়ারি) সন্ধায় কক্সবাজার র‌্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে মাদকের একটি বড় চালান পার্শ্ববর্তী দেশ হতে এনে টেকনাফের জাদিমুরা বাজার এলাকায় একজন মাদক ব্যবসায়ী ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ প্রেক্ষিতে র‌্যাব ঐ এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং বুধবার সকালে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের চৌকস আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দল জাদিমুরা বাজারের শেল্টার এন্ড সাইট ডেভেলপমেন্ট ইউনিটের সামনে উপস্থিত হইলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে আইসের চালানটির মূলহোতা কে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত খাইরুল বশর’কে জিজ্ঞাসাবাদে সে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতরে ক্রিস্টালমেথ বা আইস রয়েছে বলে স্বীকার করে। উক্ত তথ্যের ভিত্তিতে তার হেফাজত হতে সর্বমোট ২ কেজি ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off