1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা 

মাদক কারবারির বিরুদ্ধে দুদকের মামলা!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৫ বার পড়া হয়েছে

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ।।

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপন করার দায়ে আবু তৈয়ব নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

অবশেষে গত ২১ জানুয়ারি (রবিবার) দুদকের কক্সবাজার সমন্বিত চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অংটি চৌধুরী বাদী হয়ে উক্ত মামলাটি দায়ের করেছেন।

 

মামলার এজাহার সূত্রে দেখা যায়, সম্পদ বিবরণীতে আবু তৈয়ব নিজের অর্জিত স্থাবর সম্পদ দেখিয়েছেন ৫০ লাখ, ২০ হাজার টাকার। তবে দুদক যাচাই করে তথ্য পেয়েছেন উক্ত আসামী ৭৭ লাখ, ৮১ হাজার ৫৪১ টাকা মুল্যের জ্ঞাত আয়ের অর্জিত সম্পদ নিজ ভোগ দখলে রেখেছেন।

 

সেই হিসাবে তিনি ২৭ লাখ ৬১ হাজার ৫৪১ টাকার অর্জিত সম্পদের হিসাব তথ্য গোপন করেছেন। যা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবোচিত হওয়ায় আসামি তৈয়বের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ২০০৪-এর ২৬(২) ও ২৭ (১) ধারা মোতাবেক সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করে।

 

দুদক আরো জানায়, ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ১০২ জন মাদক কারবারীর সঙ্গে ঐ দিন হ্নীলা ফুলের ডেইল এলাকার বাসিন্দা দিলদার আহাম্মদের পুত্র আবু তৈয়বও আত্মসমর্পণ করেছিলেন। এরপর থেকে তার পারিবারিক সম্পদ নিয়ে দূদক অনুসন্ধানী তথ্য কার্যক্রম শুরু করেন।

 

অবৈধ পথে টাকা ইনকাম করে যে সমস্ত ব্যক্তিরা অনেক টাকার সম্পদের পাহাড় তৈরী করেছে। পাশাপাশি যারা জ্ঞাত আয়বহির্ভুত অর্জিত সম্পদ গোপন রেখে সঠিক তথ্য দাখিল করছেনা সেই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে দূদকের চলমান এই মামলা প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান কক্সবাজারে দায়িত্বরত দূদক কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off