1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

সমাজের অভাব অনটন দুর্নীতি অন্যায় অপরাধ লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে – আবুল কাশেম

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

নিউজ রুম

দৈনিক যুগান্তরের টেকনাফ অফিস উদ্বোধন কালে সারা বাংলাদেশের সাংবাদিকদের অহংকার এবং অনুসন্ধানী প্রতিবেদক ও যুগান্তরের ভ্রম্যামান প্রতিনিধি মোঃ আবুল কাশেম বলেন, যুগান্তর পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম পত্রিকাটি সৃষ্টি করেছিলেন এদেশের মানুষের কল্যাণের জন্য। তাই সৃষ্টিলগ্ন থেকে পত্রিকাটি সাদা কে সাদা কালাকে কালা বলে সংবাদ প্রচার করে আসছে । আপনাদেরকেও এই পথ অনুসরণ করে লেখনীর মাধ্যমে টেকনাফের সমস্ত অভাব অনটন, দুর্নীতি ও অন্যায়, অপরাধ সমাজের সব চিত্র পত্রিকার মাধ্যমে তুলে ধরার মানসিকতা থাকতে হবে। তাহলে এই অফিস সার্থক হবে বলে মনে করি। আমি এই অফিসের উত্তরোত্তর সফলতা কামনা করছি। পাশাপাশি আমার যেকোন সহযোগিতা আপনাদের জন্য উন্মুক্ত থাকবে।

গেল সোমবার (১১ মার্চ) বিকালে ফিতা কেটে উক্ত কার্যালয়টি উদ্বোধন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সফল মেম্বার ও হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসাইন। দেশের শীর্ষ পত্রিকা দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধ ও গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব জাবেদ ইকবাল চৌধুরী বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও হ্নীলা ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দীন, পল্লী চিকিৎসক মুফিজুর রহমান, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু, কক্সবাজার জেলা মৎস্যজীবি লীগের যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, আওয়ামীলীগ নেতা হোছাইন আহমদ ,কেফায়েত উল্লাহ মার্কেটের সত্বাধিকারী প্রবাসী আলমগীর,৬ নংওয়ার্ড যুবলীগ নেতা মোঃ ইউনুছ বিশিষ্ট মুরুব্বি সুলতান আহমদ, দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভির টেকনাফ প্রতিনিধি সাংবাদিক নাছির উদ্দীন রাজ, দৈনিক সমুদ্র কন্ঠের শামসুল আলম সারেক, দৈনিক প্রথম বুলেটিন পত্রিকার জামাল উদ্দীন, বাংলা ভয়েস পত্রিকার মোঃ শাহ ইমরান সহ আরো অনেকেই।
পরে সাংবাদিক কার্যালয় উদ্বোধন উপলক্ষে উপস্থিত সকলে মিষ্টি মুখ শেষে দেশ, জাতি ও কার্যালয়ের কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off