1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা

আজ রাতে মসজিদ আল হারামে নামাজ আদায়ে অংশ নেন ২৫ লাখ মুসল্লি

  • আপডেট সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক :

পবিত্র শবে কদরের রাতে মক্কার মসজিদ আল হারামে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। তিল ধারণের ঠাঁই ছিল না। শুক্রবারের (৫ এপ্রিল) রাত ছিল সৌদি আরবে পবিত্র শবে কদরের রাত। এ রাতে মসজিদ আল হারামে নামাজ আদায়ে অংশ নেন ২৫ লাখ মুসল্লি। খবর খালিজ টাইমসের।

 

২৭ রমজানের রাতকে অধিকাংশ মুসলিমরাই পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর হিসেবে পালন করে থাকে। আর ইসলাম ধর্মে এ রাতের গুরুত্ব হাজার বছরের চেয়েও বেশি। ইসলাম ধর্মে এ দিনটির বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে।

যদিও রাসুল (সা.) নির্দিষ্ট করে পবিত্র শবে কদরের রাত ঘোষণা করেননি। তবে তিনি রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে পবিত্র শবে কদর তালাশের নির্দেশ দিয়েছেন। এই রাতগুলোর মধ্যে একটি রাতে হযরত মুহাম্মাদ সা. এর ওপর পবিত্র কুরআনের প্রথম আয়াত নাজিল হয়।

এদিকে ২৭ রমজানে জুমাতুল বিদা হওয়ায় সকাল থেকেই মুসল্লিরা মসজিদ আল হারামে উপস্থিত হতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকে।

সন্ধ্যার পরই এশার নামাজের পর তারাবির নামাজ শেষে মুসল্লিরা শবে কদরের নামাজ আদায়ে মসগুল হয়ে পড়েন। এ সময় মসজিদ আল হারামের পুরো এলাকা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off