1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গভীর সমুদ্রে ট্রলার ডাকাতি, ১৫ লাখ টাকার মাছ লুট

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটার সগির কোম্পানি মালিকানাধী এফবি তারেক-১ নামের একটি ট্রলারে গভীর সমুদ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৫ লাখ টাকার মাছ ও রসদসামগ্রী লুটে নিয়েছে ডাকাত দল।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৫ টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রলার মালিকের বাড়ি উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামে। জেলেদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়।

ডাকাতি হওয়া এফবি তারেক-১ ট্রলারের মালিক সগির হোসেন বলেন, সোমবার (১ এপ্রিল) পাথরঘাটা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় ১৭ জন জেলে। কদিনে অনেক মাছ পায় জেলেরা। ঘটনার সময় রাতে ট্রলারটি সাগরে জাল ফেলে নোঙর করে ঘুমিয়ে পড়ে জেলেরা। কিছুক্ষণ পর ডাকাতরা আকস্মিক ট্রলারে উঠে জেলেদের মারধর করে এবং ট্রলারে থাকা জাল, তেল, আহরিত ইলিশসহ অন্যান্য মাছ লুটে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ট্রলারের মাঝি লিটন তাকে জানায়, ডাকাতদের ব্যবহৃত ট্রলারের নাম এফবি আল্লাহর দান এবং তাদের ভাষায় মনে হয়েছে চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা হবে। ট্রলারটিসহ ১৭ জন জেলে সাগর থেকে রওনা হয়েছে

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গভীর বঙ্গোপসাগরে ডাকাতির খবর পাওয়া গেছে। ডাকাতি হওয়া ট্রলারসহ জেলেরা কূলে আসতে রাত হতে পারে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off