1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের

  • আপডেট সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৫৩১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম মিয়া (২১) ও মো. শরীফ মিয়া (২২) নামের দুই তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ গাজীপুর মহাসড়কের পৌরসদর এলাকার মরুয়াতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

নিহত নাঈম মিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের শহিদুল্লাহর ছেলে ও মো. শরীফ মিয়া পৌরসদর এলাকার লক্ষীয়া গ্রামের আবু রায়হানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ গাজীপুর মহাসড়কের পাকুন্দিয়া পৌরসভার মরুয়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম মিয়া নামের একজন ঘটনাস্থলে নিহত হন। মো. শরীফ মিয়া নামের আরেকজন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান। ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, কিশোরগঞ্জ গাজীপুর সড়কে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুনেছি আহতদের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off