1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিনেমা স্টাইলে ইউপি সদস্যকে গু’লি করে হ’ত্যা!

  • আপডেট সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে সিনেমা স্টাইলে এক ইউপি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে নরসিংদীর পাচঁদোনা ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। সে ভূইয়ম গ্রামের শাজাহান মিয়ার ছেলে।

জানা গেছে, নরসিংদীর আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল দুপুরে পাকুড়িয়া বাজারে আসে। কাজ শেষে বেলা পৌনে ২টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিল। ওই সময় প্রাইভেটকার যোগে একদল দুর্বৃত্তরা তাকে পরপর ৬ রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর রুবেল মাটিতে লুটিয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা তার শরীরের উপরে বসে গলা কেটে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমায়। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্গ ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিহত রুবেলের প্রতিন্দ্ন্দ্বী ছিলেন ইমরুল। নির্বাচনের পর দুই প্রার্থীর মধ্যে একাধিক বার হামলা মামলা ভাঙচুরের ঘটনা ঘটে। ওই নির্বাচনে কেন্দ্রে প্রভাব খাটিয়ে নিহত রুবেল বিজয়ী হয়। এ নিয়ে প্রতিন্দ্ন্দ্বী প্রার্থী ইমরুলের সঙ্গে দ্বন্দ্ব আরও বেড়ে যায়। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাধবদী থানার এসআই ফজলে রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ইউপি সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off