1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৪০০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বন্ধন পাল (১৫) নামের এক স্কুলছাত্র।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বন্ধন পাল রৌমারী উপজেলার কলেজপাড়া এলাকার শ্রী শুনীল চন্দ্রের ছেলে ও স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বন্ধন পালের পরিবারের লোকজন স্নান করার জন্য সকালে বাড়ি থেকে বাহির হয়ে যায়। বন্ধন পাল বেশ কিছুদিন ধরে বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে। বাবা মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় সেই অভিমানে ও বাড়ি ফাঁকা পেয়ে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে বন্ধন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুল ছাত্রের বাবা শুনীল চন্দ্র বলেন, আমার চার ছেলে। তার মধ্যে বন্ধ পাল সবার ছোট। সে কয়েকদিন আগ থেকে মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরে। আমি বলছি বাবা হাতে টাকা নাই, টাকা হলে কিনে দিবো। গাড়ি কিনে দিতে দেরি হওয়ায় সে আজ গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করলো। দেশবাসীর কাছে অনুরোধ জানাই এভাবে যেন আর কোনো বাবা তার সন্তান না হারায়।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off