1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা

সহ্য হয়নি স্ত্রীর পরকীয়া, জীবনই দিয়ে দিলেন স্বামী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৬১৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে স্ত্রীর পরকীয়ায় সহ্য করতে না পেরে স্ত্রীর বড় ভাইয়ের বাড়িতে এসে আত্মহত্যা করেছে স্বামী। নিহত ওই ব্যক্তির নাম দেবারু(৩৮)। জানান,নিহত দেবারু ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত ঢাকার একটি বে-সরকারী কোম্পানিতে চাকুরী করেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে জেলার বোদা উপজেলার বানিয়াপাড়া এলাকায় এন্তাজুল এর বাসায় এই ঘটনা ঘটে বলে বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক

স্থানীয়রা জানান, দেবারুর স্ত্রী এক ব্যক্তির সাথে পরকীয়ায় জড়ান। এ নিয়ে দেবারু একাধিকবার অভিযোগ করেন তার শ্বশুর বাড়ির লোকজনের কাছে। সম্প্রতি নিজ এলাকায় দেবারু ও তার স্ত্রী ঈদের জন্য বাসায় আসলে সেখানেও তাকে নির্যাতন করা হয়।

মঙ্গলবার দেবারুর স্ত্রী তার স্বামীকে রেখে ঢাকায় যায়। এ ঘটনায় সকালে স্ত্রীর বড় ভাইয়ের বাসায় অভিযোগ করতে আসেন সে। অভিযোগ করার পরেও শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে কোনরকম সারা না পেয়ে। সবার অজান্তে স্ত্রীর বড় ভাইয়ের ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান,বিয়ের পর হতে সংসারের স্বচ্ছলতা ফেরাতে ঢাকায় পাড়ি জমায় এ দম্পতি । এরই মধ্যে পরকীয়ায় জড়ায় স্ত্রী। এ নিয়ে বারবার তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। তার বড় ভাইয়ের কাছে সেই অভিযোগ করতে এসে সুরাহা না পেয়ে সে আত্মহত্যা করেন।

এলাকাবাসীরা জানান, প্রায় সময় নানা অভিযোগ নিয়ে নিহত ব্যক্তি তার শশুর বাড়ির লোকজনের কাছে অভিযোগ করেন।

বোদা থানার ওসি জানান, কি কারনে আত্মহত্যা করেছে তা তদন্ত করলে জানা যাবে। তাঁরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

প্রসঙ্গত, দেবারুর বাড়ি বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের ফিনদাইলবাড়ি পাড়া গ্রামে। সে ওই এলাকার শুকুর আলীর ছেলে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off