1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজানের উপর আ.লীগের সভাপতির হামলা

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩৯৫ বার পড়া হয়েছে

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি। 

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও এশিয়া টেলিভিশনের কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কৈয়ারবিল মলমচর এলাকায় একটি অসহায় পরিবারের সদস্যদের উপর হামলা’সহ তাদের লাশের মাংস খুজে না পাওয়ার প্রকাশ্যে হুমকির একটি ভিডিও বাংলাদেশ প্রতিদিন ও এশিয়া টেলিভিশনের প্রতিনিধি মো. মিজানুর রহমানের হাতে পৌছে। এর পেক্ষিতে সংবাদ প্রকাশে জন্য ভিডিওটি যাচাই-বাছাই করতে জড়িতদের সাথে গতকাল বৃহস্পতিবার যোগাযোগ করলে হুমকি দেন সভাপতি আওরঙ্গজেব মাতবর। এটিকে ইস্যু করে পেশাগত দায়িত্ব পালনের সময় ক্যামরা, মোবাইল ও মানিব্যাগ চিনিয়ে নিয়ে এলোপাতাড়ি দেশীয় অস্ত্রের মাধ্যমে হামলা চালায়।

হামলাকারীরা হলেন, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবর পাড়ার মৃত আবুল কাশেম মাতবরের তিনপুত্র কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, তার দুই ভাই আজমগীর মাতবর ও মোজাহিদুল ইসলাম সেলিম এবং তাদের পুত্র আরিফ বিন রিনাস, সানজো রাকিব, মো. মোজাহিদ, মো. নিহাল উদ্দিনসহ অজ্ঞাত আরো ১০/১৫ জন।

আহত সাংবাদিক মিজানুর রহমান বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় হঠাৎ কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর এর নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এরপর তিনি আর কিছু বলতে পারে নি।

সাংবাদিক আব্বাস সিদ্দিকী বলেন, হঠাৎ মিজানুর রহমানের উপর হামলা হচ্ছে দেখে আমরা কয়েক জন মিলে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মো গোলাম কবির বলেন, সাংবাদিকের উপর হামলার বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!