1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

সেন্টমার্টিনে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র জয় এর মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়। শনিবার (২০ এপ্রিল) দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান ও মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত করেন তারা।

এ তথ্য নিশ্চিত করেন আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর এর (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা।

তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপে প্রায় এক হাজার রোগীর মধ্যে ২৩ হজার ৭ শ’ ১৭ ইউনিট ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি জাহাজের নৌসদস্যরা দ্বীপটিতে সুসজ্জিত দলে বিভক্ত হয়ে উত্তর-পূর্ব সৈকত থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে এবং সৈকত হতে আনুমানিক ৩০০ কেজি বর্জ্য পদার্থ সংগ্রহ করে।

এছাড়াও সেন্টমার্টিন দ্বীপে আগত পর্যটকদের কাছে পরিবেশ রক্ষায় করণীয় এবং দ্বীপবাসীর উদ্দেশ্যে ব্যানার, ফেষ্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন বার্তা তুলে ধরা হয় বলে জানান চিঠিতে।

চিঠিতে আরও জানানো হয়, সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র ও প্রাকৃতিক সৌন্দর্য্যে পরিপূর্ণ দ্বীপটি রক্ষা করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করেন তারা। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off