1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা

মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে মারা গেছেন মসজিদের এক ইমাম।

রবিবার (২১ এপ্রিল) ভোরে ফজরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পথে মারা যান তিনি।

নিহত ইমাম হাফিজ কবির আহমদ উপজেলার বড়চতুল ইউনিয়নের সোনাতুলা গ্রামের এবাদুর রহমানের ছেলে।

তিনি স্থানীয় চারিকাটা ইউনিয়নের লক্ষীপ্রসাদ পাতন টিকরগাড়া জামে মসজিদের ইমাম ছিলেন।

এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা হলে তারা জানান, ফজরের সময় খুব বৃষ্টি হচ্ছিল। নামাজের সময় ইমামকে তারা দেখতে পাননি। নামাজ শেষে মসজিদ থেকে ফেরার সময় মুসল্লিরা রাস্তার পাশের জমিতে ইমামকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে চারিকাটা ইউনিয়ন চেয়ারম্যান সুলতান করিমকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমামকে উদ্ধার করে মসজিদে নিয়ে যান। বজ্রপাতে ইমামের শরীরের কাপড়ের অংশ বিশেষ পুড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে ইমাম কবির আহমদের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off