1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

চাঞ্চল্যকর টমটম চালক হত্যায় জড়িত ৬ জন গ্রেফতার, গাড়িও ব্যাটারির উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফের চাঞ্চল্যকর ও ক্লুলেস মোস্তাক মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটন করে মাস্টার মাইন্ড মোঃ আব্দুর রহিমসহ ৬ জন আসামি কে গ্রেফতারের পাশাপাশি টমটম গাড়ি সহ ব্যাটারি উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। হত্যাকাণ্ডের পর হতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক কৃত সকল আসামিরা কক্সবাজার
বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধায় টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গণী নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৩মার্চ হতে ৫ মার্চের মধ্যে
অজ্ঞাত ব্যক্তিগণ পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে টমটম চালক মোস্তাক মিয়াকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তায় বেঁধে টেকনাফ পৌরসভাস্থ ইসলামাবাদ-অলিয়াবাদ ছোট হাজির বাগান কায়ুকখালী খালে ফেলে দিয়াছে মর্মে সংবাদ পায় পুলিশ। ৬ মার্চ তাহার মরদেহটি কায়ুকখালী খালে থেকে উদ্ধার করে ও হত্যাকান্ডের রহস্য উদঘাটনে অভিযান পরিচালনা করে পুলিশ।
পরে তদন্তে জানা যায়, ঘটনার দিন পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামী আব্দুর রহিম টেকনাফ উপরের বাজার মন্দিরের সামনে হতে ভিকটিম মোস্তাক মিয়ার টমটমটি নিয়া অলিয়াবাদের ৪নং ওয়ার্ড তিন রাস্তার মোড়ে জগিরের বাড়ীর পাশে নিয়া যায়।

সেখানে আসামী আবদুর রহিম প্রথমে লোহার রড় দিয়ে ভিকটিমের মাথায় বারি মারলে ভিকটিম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে আসামী আব্দুর রহিম ও পূর্ব থেকে সেখানে অবস্থান করা আব্দুল আমিন পুতিয়া দ্বয় ভিকটিমকে টমটমে করে কায়ুকখালী খালের নিকটবর্তী খালি মাঠে নিয়ে যায় এবং সেখান থেকে কাঁধে করে খাল পাড়ে নিয়ে গিয়ে একটা প্লাস্টিকের বস্তার ভিতর কাদা মাটি ভরে ভিকটিমের গলায় বেঁধে লাশ গুম করার উদ্দেশ্যে লাশ কায়ুকখালী খালের পানিতে ফেলে দেয়।

মামলার তদন্তকালে গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার উখিয়া এলাকা হতে প্রথমে টমটম ক্রেতা ফরিদ আহাম্মদকে গ্রেফতার করা হয়। পরে আসামী ফরিদ আহাম্মদকে জিজ্ঞাসাবাদ করলে সে টমটমটি জনৈক আব্দুর রহিম ও আব্দুল আমিন প্রকাশ পুতিয়ার নিকট হতে ক্রয় করেছিল বলে স্বীকার করেলে কক্সবাজারের বিভিন্ন এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযান করে চাঞ্চল্যকর ক্লুলেস মার্ডার মামলার মাস্টার মাইন্ড মোঃ আব্দুর রহিম(১৯) ও আব্দুল আমিন পুতিয়া(১৬) দ্বয়কেও গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে ভিকটিমের টমটম গাড়ীটি বিক্রয়ের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তাকারী আসামী ওমর ফারুক(২৪) কেও গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off