1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

টেকনাফ বাহারছড়া থেকে দুই অপহরণ চক্রের সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, বাহারছড়া টেকনাফ

 

টেকনাফ বাহারছড়ায় অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। (২৭ এপ্রিল) ভোরে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মছিউর রহমানের পরিচালনায় এসআই মোঃ দস্তগীর হোসেন এর নেতৃত্বে শীলখালী এলাকায় অভিযান করে দুই জন দুর্ধর্ষ অপহরণকারী গ্রেফতার হয়।

বিষয় নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ওসমান গনি।

 

তিনি জানান- বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান নেতৃত্বে আত্মগোপনে থাকা দুই আসামি পাহাড়ের পাশে বোনের বাড়িতে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন পন্থায় অপহরণ, ডাকাতি করে আসছিল।

ধৃত আসামী হলেন- উত্তর শীলখালী এলাকার মৃত অলি চাঁন এর ছেলে বাহাদুর অন্যজন একই এলাকার মোজাহেরুল ইসলাম প্রঃ গুরুতাইন্না মাইজ্যার ছেলে বাবুলা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২ জনই অপহরণকারী সিন্ডিকেটের সদস্য বলে স্বীকার করে।তারা দীর্ঘদিন হেলাল, মোর্শেদ ও বদরুজের নেতৃত্বে টেকনাফের বিভিন্ন এলাকা হতে মানুষ অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করে বলে স্বীকার করে।

 

উল্লেখ্য, ১০ জন ভিকটিমের অপহরণের ঘটনায় টেকনাফ মডেল থানা একটি নিয়মিত মামলা রুজু হয়।মামলার  নং -৫৬ যার তদন্তকারী কর্মকর্তা হলেন এসআই মোঃ দস্তগীর হোসেন। এই পর্যন্ত একই মামলায় তিনজন আসামি গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তিনজনই আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।

ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে প্রেরন করা হবে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off