1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

দেশের পথে এমভি আবদুল্লাহ, বাড়ি ফেরার উচ্ছ্বাস নাবিকদের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বাড়ি ফেরার আনন্দে আত্মহারা সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক। এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে জ্বালানি সংগ্রহ করে বাংলাদেশের পথে জাহাজটি।

আগামী ১২ মে ভোর নাগাদ বাংলাদেশের জলসীমায় দেখা মিলতে পারে এমভি আবদুল্লাহ’র। মৃত্যুর মুখ থেকে ফিরে অধীর আগ্রহে স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার অপেক্ষায় এখন নাবিকরা। গানে-গল্পে জাহাজের ভেতর সময় কাটছে তাদের।

বন্দুকের নলের মুখে বাঁচা মরার প্রতিটি ক্ষণ গুনতে গুনতে ৩১টি দিন পার করেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ’র ২৩ জন নাবিক। এরপর নানা চড়াই-উৎরাই পেরিয়ে গত ২১ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের বন্দরে আসে জাহাজটি।

গত ১০ দিন ধরে মুক্ত বিহঙ্গের মতো দিন কাটিয়েছেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা নাবিকরা। এখন বাড়ি ফেরার আনন্দে মতোয়ারা তারা।

বর্তমানে জ্বালানি তেল সংগ্রহের পর সংযুক্ত আরব আমিরাতের ফুজিরা সমুদ্রসীমা ধীরে ধীরে দিগন্তে মিলাচ্ছে। আগামী ১২ মে ভোর নাগাদ বাংলাদেশের জলসীমায় দেখা মিলতে পারে এমভি আবদুল্লাহ’র। সেই সঙ্গে বাংলাদেশের কুতুবদিয়া চ্যানেলের বহির্নোঙ্গরে পৌঁছানোর পর পরিবারের কাছে ফিরে যাবেন ২৩ নাবিক।

গত ১২ মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে আসার পথে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। দস্যুদের সঙ্গে বহু দেন দরবারের পর মুক্তিপণের মাধ্যমে ২৩ নাবিককে গত ১৩ এপ্রিল গভীর রাতে অক্ষত অবস্থায় মুক্ত করা হয়।

এরপর ১৪ এপ্রিল সকালে জাহাজ এমভি আবদুল্লাহ আমিরাতের উদ্দেশ্যে রওনা দেয়। সাত দিন পর গেল ২১ এপ্রিল দুপুরে শারজাহ সমুদ্র বন্দরের পৌঁছায় জাহাজটি। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off