1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা

ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ সেতুমন্ত্রীর

  • আপডেট সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত সব রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকার দুই সিটিতে কোন ব্যাটারিচালিত রিকশা চলবে না; এগুলো বন্ধ করতে হবে।

বুধবার (১৫ মে) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে সেতুমন্ত্রী এ নির্দেশ দেন। সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ এ সভার আয়োজন করে।

গত ২২ এপ্রিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় প্রাণ হারান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের দুই শিক্ষার্থী। পরে জানা গেছে, ওই বাসটি ছিল প্রায় ৪০ বছরের পুরোনো। প্রশ্ন ওঠে, ফিটনেসবিহীন বাস কীভাবে মহাসড়কে দাপিয়ে বেড়ায়?

বৈঠকের শুরুতেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নিজ দফতরের কাছেই জানতে চান এতো পুরাতন গাড়ি কীভাবে সড়কে চলে। জানতে চান সড়ক ও মহাসড়কের উন্নয়নের সুফল যাচ্ছে কই।

এরপরই একে একে বিভিন্ন অংশীজনের তোপের মুখে পড়েন সড়ক সচিব। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের জট, দুর্ঘটনাসহ বেশকিছু বিষয়ে শ্রমিক সংগঠনের নেতা শাজাহান খানের প্রশ্নে খেই হারান সড়ক সচিব।

অনুষ্ঠানে উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকার রাস্তা অধিকাংশই সংস্কার করে দুই সিটি, আর রোডট্যাক্স আদায় করে সড়ক বিভাগ। তখন মেয়র চাইলেন সেই টাকার ভাগ। উত্তরের মেয়র মুক্তি চাইলেন ব্যাটারিচালিত রিকশা থেকেও।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, রাজধানী ঢাকায় মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করা গেলেও ঢাকার বাইরে তা উপেক্ষিত। আজ থেকেই ‘নো হেলমেট নো ফুয়েল’ সারা দেশে কার্যকরের নির্দেশ দেন তিনি। পুরোপরি বন্ধের ঘোষণা দেন দুই সিটিতে ব্যাটারিচালিত অটোরিকশা। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off