1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি

ঘূর্ণিঝড় রেমাল: ১৯ উপজেলার নির্বাচন স্থগিত

  • আপডেট সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৩৪২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তৃতীয় ধাপের ১৯ উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “ঘূর্ণিঝড়ের কারণে কোথাও পানি ঢুকেছে, কোথাও বিদ্যুৎ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল ২৯ মে। যে ১৯ উপজেলার ভোট স্থগিত করা হয়েছে সেগুলো হলো- বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঁঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা ও রাঙ্গামাটির বাঘাইছড়ি।

ইসি সচিব বলেন, “মাঠ পর্যায় থেকে জেলা প্রশাসকদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ভোটের আগে আরো কোনো উপজেলার তথ্য এলে সেগুলোও বন্ধ করা হতে পারে।” ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off