1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

লেদা, মোচনী ও জাদিমুড়া বাজারের ইজারা পেল রফিকুল আলম চৌধুরী ও আব্দুল্লাহ কাদের

  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা, মোচনী ও জাদিমুড়া বাজারের অস্থায়ী পশুর হাট ও অস্থায়ী বাজার ইজারা পেল বিশিষ্ট ব্যবসায়ি রফিকুল আলম চৌধুরী ও আব্দুল্লাহ বিন কাদের। তাহারা আজ নতুন করে ওই বাজার গুলোর ইজারা পান বলে গণমাধ্যম কে বুধবার সন্ধায় নিশ্চিত করেছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী সাক্ষরিত এক পত্রের ( যার স্মারক নং ০৫,২২,২২৯০,০০০,১৩,০১,২৪- ১৮৭৩) মাধ্যমেও তা জানা গেছে। (এটি শুরু লেদা বাজারের স্মারক নং) বাকী গুলো পরে জানাবেন বলে জানিয়েছেন নতুন ইজারাদার।

ওই পত্রে উল্লেখ করা হয়েছে, লেদা বাজার, অস্থায়ী পশুর হাট ও অস্থায়ী বাজার অদ্য মঙ্গলবার (১১জুন-২৪) হইতে পবিত্র ঈদ-উল আযহা ২৪ পরের দিন পর্যন্ত অস্থায়ী পশুর হাট এবং অস্থায়ী বাজার হিসেবে আগামী ৩০ শে চৈত্র ১৪৩১ বাংলা পর্যন্ত পত্রে বর্ণিত শর্ত সাপেক্ষে ইজারা দেওয়া হয়।

পাশাপাশি ঐ বিষয় টি সদয় অবগতির জন্য ও কার্যার্থে, কক্সবাজার জেলা প্রশাসক, উপ- পরিচালক, স্থানীয় সরকার কক্সবাজার , ক্যাম্প ইনচার্জ লেদা ক্যাম্প নং ২৪ -২৫, সহকারী কমিশনার ভূমি টেকনাফ, অফিসার ইনচার্জ একটা মডেল থানা, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা হ্নীলা, চেয়ারম্যান ২ নম্বর হ্নীলা ইউনিয়ন পরিষদ কে পত্র প্রেরণ করা হয়েছে।
তবে নতুন ইজারা দার কে যেন সকলে সহযোগিতা করেন সে জন্য লেদা, মোচনী ও জাদিমুড়া বাসীর প্রতি বিনীত অনুরোধ জানান, রফিকুল আলম চৌধুরী ও আব্দুল্লাহ বিন কাদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off