1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

মাছ নিয়ে বাড়ি ফিরতে না পারলেও লাশ হয়ে ফিরেছেন পিতা-পুত্র!

  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফের নাফ নদীর কেয়ারি ঘাট পয়েন্ট হতে পিতা- পুত্রের লাশ উদ্ধার করা হয়েছে । তারা দু জনই জাদিমুড়া রোহিঙ্গা শিবিরের বাসীন্দা বলে জানাগেছে । মৃতরা হলেন, ক্যাম্প ২৭ ‘র ব্লগ-৭ এর এফসিএন ২৫৭২৩৬ এর বাসীন্দা ছেলে রুহুল আমিন (১৭) ও পিতা নুরুল্লাহ (৩৬)। বুধবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
ক্যাম্প ২৭ এর হেড মাঝি মোঃ নুর জানান, সকালে পিতা -পুত্র জাদিমুড়া ওমর খালে মাছ শিকারে যায়। এ সময় প্রচুর বৃষ্টি হওয়ায় হঠাৎ পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পেলে স্রোতের টানে তারা নাফ নদীতে ভেসে যায়। পরে খবর পেয়ে স্থানীয় বাসীন্দারা সহ তাদের পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে নাফ নদীর কিনারায় কেয়ারি ঘাট পয়েন্ট হতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। পরে নৌ পুলিশের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করে তাদের পরিবারের সদস্যরা নিয়ে যায়। জীবিকার টানে সকলে মাছ শিকার করতে গেলেও বিকালে লাশ হয়ে বাড়িতে ফিরলেন পিতা-পুত্র।

টেকনাফ নৌ পুলিশের ওসি তপন কুমার বিশ্বাস জানান, লাশা দুটি নফ নদী থেকে উদ্ধার করেছি। এবং একটি অপমৃত্যু মামলা রুজু করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off