1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

বিপিএলে দল কিনলেন শাকিব খান, খবরটি কি সত্য?

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৫৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)-এর ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে। আর এই কোম্পানিটির পরিচালক হলেন চিত্রনায়ক শাকিব খান।

এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এ টুর্নামেন্টে যুক্ত হচ্ছেন বাংলা সিনেমার এই সুপারস্টার। শুক্রবার সকালে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর থেকে শাকিব খানের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে শাকিবের বিপিএলে যুক্ত হওয়ার খবরটি পোস্ট করতে থাকেন। তাদের ভাষ্য, দীর্ঘদিনের ইচ্ছে ছিল শাকিব খানের মালিকানায় বিপিএলে একটি দল থাকুক। এতে করে শাকিবের ব্যবসায়িক যেমন উন্নতি হবে তেমনি সিনেমার সঙ্গে ক্রিকেটের কম্পিনেশন আরও জমজমাট হবে।

শাকিবের কোম্পানির পক্ষে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। ওই সূত্রটি বলছে, ইতোমধ্যে সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সবশেষ বিপিএলে দুর্দান্ত ঢাকার মালিকানা ছিল নিউটেক্স গ্রুপের কাছে। তাদের অধীনে দুর্দান্ত ঢাকা নামে সবশেষ বিপিএলে খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

নিউটেক্স গ্রুপ মালিকানা পায় রুপা গ্রুপের কাছ থেকে। রুপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডমিনেটরস। বিভিন্ন সময়ে বিভিন্ন নামে হাজির হয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে ঢাকা গ্ল‌্যাডিয়েটরস, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা ও সবশেষ ঢাকা ডমিনেটরস। এবারও নাম বদল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

জানা যায়, চলতি বছরের শেষ দিকে আসন্ন বিপিএল মাঠে গড়াতে পারে। তার আগে সেপ্টেম্বরে হতে পারে প্লেয়ার্স ড্রাফট।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off