1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

প্রধান শিক্ষকের সাময়িক অব্যাহ*তিতে শিক্ষাথীদের প্রতিবাদ, জনদু*র্ভোগ সৃষ্টি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ 

কক্সবাজারের টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান  হ্নীলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুসসালামের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের আনীত নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগের ভিত্তিতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার  মুহাম্মদ আদনান চৌধুরী তাকে সাময়িক অব্যাহতি দিয়েছেন বলে জানাগেছে। তিনি বলেছেন, প্রধান শিক্ষক আব্দুসসালামের বিরুদ্ধে বৈষম্য বিরোধী  ছাত্রদের আনীত বিভিন্ন অভিযোগ আমলে নিয়েছি এই বিষয়ে আরো ব্যাপক তদন্তের প্রয়োজন রয়েছে। সবার সম্মতিতে একটি তদন্ত টীম গঠন করে অভিযোগ গুলো তদন্ত করার নীতিগত সিদ্ধান্ত নেন তিনি। তদন্তকালীন সময়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই বিষয়ে নিরাপত্তার সার্থে প্রধান শিক্ষক আব্দুস সলাম কে স্কুলের একাডেমিক  সকল কার্যক্রম থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরত থকতে বলা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে  দুই পক্ষ কে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত হয় বলে জানাগেছে।

উক্ত সিদ্ধান্তের খবর দ্রুত হ্নীলা স্কুলের শিক্ষার্থীরা জানতে পারলে তাৎক্ষনিক হ্নীলা বাসস্টেশনে এসে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে রাস্তা অবরোধ করেন। তাৎক্ষণিক এক পথ সভাই বক্তব্য রাখছেন শিক্ষক, অভিভাবক ,ছাত্র,ও প্রাক্তন ছাত্র বৃন্দ। তারা মাস্টার আব্দুস সালামের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি জানান।
এমন সময় টেকনাফ -কক্সবাজার মহাসড়কে জনদুর্ভোগ সৃষ্টি হয়। দীর্ঘ ২ ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো স্টেশনের ব্যবসায়ী, দূরপাল্লার যাত্রী, রোগী বহনকারী এম্বুলেন্স ও জন সাধারণ চরম দুর্ভোগে পতিত হয় বলে দাবি করেন একাধিক গাড়ি চালক এবং পথচারীরা। পর প্রতিবাদ সভা শেষ হলে যান চলা চল স্বাভাবিক হয়ে যায়।

এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী  ও ক্ষতিগ্রস্ত  ছাত্রদের দাবী একটি মহল উপজেলার অভিভাবক  ইউএনও স্যারের দেয়া সিদ্ধান্ত কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্কুল এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য স্কুলের কঁচি কাঁচার অবুঝ শিক্ষার্থীদের  ব্যবহার করে  এসমস্ত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র রা বেঁচে থাকতে এদেশের কোন জায়গায় দুর্নীতিবাজ ও বৈষম্য সৃষ্টি কারীদের স্থান থাকতে দেবনা। তবে আজকে যারা আন্দোলন করেছে তারাও আমাদের ভাই, তাদেরকে বোঝারও ধৈর্য ধারণের জন্য আমরা অনুরোধ করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off