1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

জেলাপরিষদ সদস্যপদ থেকে মোরশেদ কে অ’প’সা’রণের দাবীতে ছাত্রদের মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

সংবাদ দাতা, টেকনাফ।

কক্সবাজার জেলা পরিষদের সদস্য পদ থেকে সদ্য শপথ নেওয়া টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ কে অপসারণের দাবী জানিয়ে মানববন্ধন করেছেন  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।

০১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে হ্নীলা বাস স্টেশন  চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত  হয়।
মানববন্ধনোত্তর এক পথ সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য রাখতে গিয়ে বলেছেন ১৯৭১ সালের পর ২০২৪ সালের ৫ আগষ্ট হাজারো ছাত্র জনতার  বুকের তাজা রক্ত দিয়ে এই দেশের প্রতিটি সেক্টর  থেকে বাকস্বাধীনতা হরণকারী,জবর দখলকারী, দূর্নীতিবাজ,বিনা ভোটে নির্বাচিত স্বৈরাচারীদের হটিয়ে সকল ক্ষেত্রে বৈষম্যকারীদের শিকড়েরমূলোৎপাটন করে বৈষম্য হীন সমাজও রাষ্ট্র গঠনের প্রত্যয়ে ছাত্র জনতা যুদ্ধ করে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে।

এই স্বাধীনতার মানে এই নয় যে,জুলুমবাজ সরকারের লালিত পালিতরা এখনো নিজ নিজ পদায়ন থাকবে। আমরা বৈষম্যবিরোধী ছাত্ররা বেঁচে থাকতে তা হতে দেবনা।

কক্সবাজার ও টেকনাফের কিছু প্রশাসনিক সেক্টরে এখনো আওয়ামী ভূঁতের বসবাস রয়েগেছে।
তারা অতীতের পুরনো অভ্যাস কে কাজে লাগিয়ে এখনো দেশ কে আওয়ামী করণের এজেন্দা বাস্তবায়ন করে যাচ্ছে।

তারই সূত্রধরে ঐ আওয়ামী দোসররা নিজেদের চেয়ার আগলে রাখার পাশাপাশি স্বৈরাচারী কায়দায় আওয়ামী ঘরনার লোকজনদের পদে আসীন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। যে সমস্ত প্রশাসনের কর্তাব্যক্তি প্রশাসনের চেয়ারে বসে বিনা ভোটে নির্বাচিত দাবীদার মাহবুব মোরশেদ কে শপথ বাক্য পাঠকরাতে পারে আমাদের বোদগম্য হয়না।
আমরা বৈষম্য বিরোধী ছাত্ররা অনতি বিলম্বে জেলাপরিষদ সদস্য পথ থেকে তাকে অপসারণের পাশাপাশি যিনি শপথ বাক্যপড়িয়েছেন তার পদত্যাগদাবী করছি।অন্যথায় টেকনাফ থেকে আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off