1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল

সর্বোচ্চ দামে নিলাম পেলেন টেকনাফ স্থল বন্দরের ব্যবসায়ী ওমর ফারুক সিআইপি

  • আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ। 

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে এবার সর্বোচ্চ দামে কাস্টমস শুল্ক গুদাম থেকে নিলাম পেলেন টেকনাফ স্থল বন্দরের ব্যবসায়ী ও মেসার্স ফারুক ট্রেডার্স এর স্বত্বাধিকার, আমদানি ও রপ্তানি কারক ওমর ফারুক সিআইপি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ কাস্টমস শুল্ক গুদামের হল রুমে এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আমদানি ও রপ্তানি কারক সহ লাইসেন্স ধারি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

জানা যায়, মিয়ানমার থেকে বাংলাদেশের টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আমদানি নিষিদ্ধ সামগ্রী সহ বিভিন্ন চোরাই পণ্য প্রবেশকালে সীমান্তে দায়িত্বে নিয়োজিত বিজিবি ও কোস্ট গার্ড বাহিনীর পৃথক অভিযানে মালিক বিহীন মালামাল জব্দ করে থাকে। জব্দকৃত মালামাল টেকনাফ কাস্টমস শুল্ক গুদামে জমা প্রদান করা হয়। মেয়াদ উত্তীর্ণ ও পচনশীল এবং শুল্ক গুদামে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত মালামাল নষ্ট হওয়ার আশঙ্কায় সরকারি নিয়ম মোতাবেক নিলাম সম্পাদন করা হয়।

টেকনাফ কাস্টমস শুল্ক প্রতিষ্ঠান চত্বরে প্রকাশ্যে নিলাম আহ্বান করে ১৪ প্রকার প্রসাধন সামগ্রী। সরকারিভাবে নিলাম মূল্য ডাক ৫ লাখ ৫৫ হাজার। নিলামে সর্বোচ্চ মূল্য ভ্যাট সহ ৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১৪ প্রকারের মালামাল নিলাম ডাকটি সর্বোচ্চ দামে ভাগিয়ে নেন।

নিলাম কাজে উপস্থিত ছিলেন, টেকনাফ কাস্টমস মোহাম্মদ রোমান মন্ডল, বিজিবি, কোস্টগার্ড,গণমাধ্যম কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off