1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে ২জন অপহরণ কারি গ্রেফতার, ভিক্টিম উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফে হ্নীলা ইউপিস্থ মোচনী নয়াপাড়া রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে অভিযান চালিয়ে দুই অপহরণ কারিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, কক্সবাজার সদর থানার ১নং ওয়ার্ড পিএম খালি এলাকার আব্দুল খায়ের এর ছেলে মোঃ তারেক হোসেন (২৮) ও কালা মিয়ার ছেলে সাহাব উদ্দিন (২৬)। এ সময় ভিকটিম আবু সিদ্দিক (২১) কে উদ্ধার করা হয়। সে পেশায় একজন সিএনজি চালক।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধায় টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে পুলিশের অভিযানিক টিম রাতে নয়াপাড়া মোচনী রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি- ব্লকে উপস্থিত হলে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোঃ তারেক হোসেন (২৮), সাহাব উদ্দিন (২৬) কে গ্রেফতার করেন। পরে তাদের জিজ্ঞাসাবাদে ভিকটিম আবু সিদ্দিক (২১) কে উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, পরবর্তীতে ভিকটিম থানায় হাজির হয়ে আটককৃত এজাহার নামীয় পিএম খালির মোঃ তারেক হোসেন (২৮), সাহাব উদ্দিন (২৬), ইয়াছিন আরাফাত (৩২) ও হাবিবুর রহমান হাবিব (১৯), এমআরসি-৬৩৬৬, ব্লক-ডি এর হাউস নং-১, মাঝি-জাহিদ হোসেন সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

এর আগে গত ৭ অক্টোবর কক্সবাজার বাংলা বাজার সিএনজি স্টেশন হতে টেকনাফের মুচনী রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পে আসার কথা বলে বিবাদীরা ভিক্টিমের সিএনজি গাড়িটি কে ভাড়া করে। পরে সিএনজি টি ওই এলাকায় পৌছলে আগে থেকে পরিকল্পিতভাবে থাকা অপহরণ কারিরা ভিক্টিম কে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের আস্তায় নিয়ে যায়।

একপর্যায়ে ভিকটিমের ব্যবহরত মোবাইল ফোন হতে মুক্তিপণ বাবদ ৬ লাখ টাকা দাবী করে বাবার কাছে। মুক্তিপণের টাকা দিতে না পারলে তাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করেন । ভিকটিমের বাবা কোনো উপায়ন্তর না পেয়ে টেকনাফ মডেল থানায় উপস্থিত হয়ে থানা পুলিশকে তাহার ছেলের অপহরণের বিষয়টি অবগত করে।
ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off