1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

ডাকাত ও অপহরণ দলনেতা বদরুজ অস্ত্র,গুলি সহ আটক

  • আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

কক্সবাজার টেকনাফের বাহারছড়া ইউপির উত্তর শীলখালী এলাকা হতে টেকনাফ মডেল থানা ও বাহার ছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বাহারছড়ার উত্তর শীলখালীর ঝাউবাগান থেকে বদরুজ প্রঃ বদরুদ্দোজা প্রঃ বদু কে আটক করেছে। পরে তার ভাষ্য মতে ২ টি ওয়ান শুটার গান,১ টি বন্দুক,৩ রাউন্ড তাজা কার্তুজ, ২ টি কিরিচ,১ টি রাম দা ও ১ টি চাইনিজ কোড়াল উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অপহরণ কাজে ব্যবহার করার নিমিত্তে অস্ত্র গুলো সংগ্রহ করে রাখা হয়েছে বলে স্বীকার করেন বদরুজ। তার বিরুদ্ধে ৭ টি মামলার ওয়ারেন্টভূক্ত রয়েছে বলে জানাগেছে। সে বাহার ছড়া উত্তর শিলখালী,০৩ নং ওয়ার্ড়ের মৃত মাওলানা সুলতান আহমদের ছেলে।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বদরুল একজন ডাকাত ও অপহরণ দলের নেতা। সে খুবই দূর্ত প্রকৃতির একজন দূর্দূর্ষ ও বিপদজনক অপহরণকারী। হোয়াইক্যং এর গফুর নামে এক লোক থেকে অস্ত্র এনে তা শীলখালীর পাহাড়ি মুরায় ডাকাত জলিলের বাড়ির সামনে লাকড়ীর স্তুপের নিচে মজুদ করা রেখেছে মর্মে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তা উদ্ধার করেন।

তিনি আরো জানান, অপহরণ করতে যাওয়ার সময় সেই লাকড়ীর স্তুপের নিচ থেকে এসব অস্ত্র বদরুজ এবং ডাকাত জলিল বের করে নিয়ে অপহরণ চক্রের এক একজনকে এক এক অস্ত্র হাতে হাতে ধরিয়ে দেই।

উদ্ধারকৃত অস্ত্রসহ ধৃত আসামীর বিরুদ্ধে বাহারছড়ার ইনচার্জ মোঃ দস্তগীর হোসেন অস্ত্র মামলার ০১ টি এজাহার দিয়েছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off