1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় পরিবেশ সংরক্ষণকারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় পরিবেশ সংরক্ষণকারীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এটি আজ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার ছুটি রিসোর্টে অনুষ্ঠিত হয়।

কোডেক প্রধান কার্যালয়ের সিনিয়র ডিরেক্টর (ফাইন্যান্স এন্ড এডমিন) মোঃ দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে, কোডেকের উপ-প্রকল্প পরিচালক নারায়ন চন্দ্র দাশের সঞ্চালনায়, এতে প্রধান অতিথি ছিলেন, চট্রগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিম।

স্বাগত বক্তব্য দেন কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর শীতল কুমার নাথ।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মারুফ হোসেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুল ইসলাম, নেকম ইকো লাইফের উপ প্রকল্প পরিচালক ডক্টর শফিকুর রহমান, আরণ্যক ফাউন্ডেশন গ্রীণ লাইফের উপ প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান।

এ সময় নিসর্গ ক্লাবের ছাত্র-ছাত্রীদের মেরিন ড্রাইভ সংলগ্ন সামুদ্রিক এলাকায় পরিবেশ নষ্টকারী আপদের উপকরণ চিহ্নিতকরণ কর্মসূচী ১৪ টি উচ্চ বিদ্যালয় ও ১ টি কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রতিযোগিতা সম্পন্ন হয়। এছাড়াও আপদমুক্ত বন ও পরিবেশ নিশ্চিতে ছাত্র সমাজের ভূমিকা বিষয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা হয়।সভায় প্রধান অতিথি ও বন সংরক্ষক, চট্রগ্রাম অঞ্চল বলেন, বন ও পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ আগামীতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

পাশাপাশি বিভাগীয় বন কর্মকর্তাগণ বন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off