1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

হত্যাকান্ড কে পুঁজি করে যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ : মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

আব্দু রহমান হ’ত্যা’কে পুঁজি করে আঃ লীগের দো’স’র’দের ইন্ধনে কক্সবাজার টেকনাফে হোয়াইক্যংয়ে দক্ষিণ যুবদলের আহ্বায়ক রিফাত মোহাম্মদ জাকারিয়া ও যুগ্ম আহ্বায়ক সাদ্দামের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট কারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে টেকনাফ উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতারা।

বুধবার (২০ নভেম্বর) বিকাল ৪ টার দিকে হোয়াইক্যংয়ের নয়া বাজার স্টেশনে মানববন্ধন থেকে বক্তারা জানান, একটি হত্যা কাণ্ড কে ভিন্ন হাতে নিয়ে যুবদলের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে আওয়ামীলীগের দোসরেরা।

তাই আমরা আজকে ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা মানববন্ধন করছি। যুবদল নেতা সাদ্দামের বাড়ি যেভাবে পুড়িয়ে, জাকারিয়ার বাড়ি লুটপাট করে যে ভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা পাকিস্তানি হানাদার বাহিনী কে হার মানিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানাচ্ছি। আমরাও চাই হত্যাকারীদের সঠিক বিচার। তবে ওই হত্যা মামলায় কোন বিএনপির ও যুবদলের নেতাকর্মীদের জড়ানো হলে ওই মিথ্যা মামলার বিরুদ্ধে আরো বৃহত্তম কর্মসূচি দিতে বাধ্য থাকিব।

এ সময় উপস্থিত মানববন্ধনে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক এড. সেলিমোল মোস্তফা, এইচ এম ওসমান গণী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম, সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরি, হোয়াইক্যং দক্ষিণ বিএনপির সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন নুরি সহ বিএনপির, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এলাকাবাসী।

পাশাপাশি সুস্থ তদন্তপূর্বক আব্দুর রহমানের প্রকৃত হত্যাকারীদের বিরুদ্ধে মামলাসহ নিরপরাধ যুবদল নেতাদের উক্ত মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত না করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানান বক্তারা।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off