1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

টেকনাফে সাগরে দুই শিশু গোসলে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টার পর মৃতদেহ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টার পর মাদ্রাসা পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার হয়েছে; বর্তমানে এ নিয়ে ঘটনায় তিনজনেরই মৃত্যু হয় ।

সোমবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরী নৌ-ঘাট এলাকার সমুদ্র সৈকত থেকে মৃতদেহ দুইটি উদ্ধার করা হয় বলে জানান, টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

উদ্ধারকৃতরা হল, টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) এবং একই এলাকার কোরবান আলির ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)।

এর আগে ঘটনার পরপরই মৃত উদ্ধার করা হয়েছিল একই এলাকার আবুল কালামের ছেলে নুর কামাল (১০)।

তারা তিনজনই টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়াস্থ আশরাফিয়া দারুল নাজাত হিফজখানার ছাত্র ছিল।

এদিকে রোববার বেলা ১২ টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০/১৫ জন শিশু মিলে খেলতে যায়। খেলাধুলার এক পর্যায়ে তারা সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তিন শিশু ভেসে যায়।

এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল অপর দুই শিশু।

মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পর থেকে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার পর অন্ধকারের কারণে অভিযান চালানো সম্ভব না হলেও স্বজনরা সন্ধান কাজ অব্যাহত রাখে।

স্বজনদের বরাতে ওসি বলেন“ এক পর্যায়ে সোমবার ভোরে টেকনাফ সদরের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সাগরে নিখোঁজ দুই শিশুর মৃতদেহ ভাসতে দেখে স্বজনরা। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বিষয়টি স্বজনরা পুলিশকে অবহিত করে। “

মৃত উদ্ধার শিশুদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান গিয়াস উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off