1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ মিনারে যাওয়ার পথে কৃষকদল নেতার মৃত্যু – টেকনাফ বিএনপির শোক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে জানাগেছে। সে টেকনাফ সদর ইউনিয়ন কৃষক দলের বর্তমান যুগ্ম আহবয়ক ও সাবেক ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মহেশ খালীয়া পাড়ার আবুল খাইয়েরের ছেলে মোহাম্মদ মুছা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উক্ত ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ নেতৃত্বে টেকনাফ পৌর শহরের আলো শপিং কমপ্লেক্স হতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের মিছিল সহকারে টেকনাফ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাত্রা করেন। পথের মধ্যে মিছিলে নেতা কর্মীদের উপস্থিত দেখে হঠাৎ আবেগ আপ্লুত হয়ে অজ্ঞান হয়ে পথের মধ্যে পড়ে যায়। পরে কিছু নেতা কর্মীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, সকালে ১৬ই ডিসেম্বর উপলক্ষে বিজয় মিছিল আমাদের সাথে মোঃ মুছা ভাইও ছিলেন। হঠাৎ মিছিলের মধ্যখানে সে মাঠিতে পড়ে যায়। পরে শুনেছি বাড়িতে সে মৃত্যু বরণ করেছেন।

কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দীর্ঘ ১৫ বছর আমরা প্রকাশ্যে এভাবে টেকনাফে মিছিল মিটিং করতে পারিনি । তাই আগস্টে স্বৈরাচারের পতনের পর প্রথম ১৬ই ডিসেম্বর বিজয় মিছিল নিয়ে শহীদ মিনারে যাওয়ার পথে মানুষের উপস্থিত দেখে আবেগ ধরে রাখতে না পেরে অজ্ঞান হয়ে মাঠিতে পড়ে যায়। পরে বাড়িতে নিয়ে গেলে তাহার মৃত্যু হয়। আমরা টেকনাফ ও জেলা বিএনপির পক্ষ থেকে তাহার মৃত্যুতে শোক প্রকাশ করছি।

টেকনাফ উপজেলক কৃষক দলের সভাপতি নুরুন্নবী বলেন, বিজয় মিছিলে আমার কৃষক দলের সদর ইউনিয়নের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোছার মৃত্যু হয়েছে। আমরা কৃষক দলের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনা করছি। আজকে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off