1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

হ্নীলা দক্ষিণ ৫নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন, সভাপতি কালু, সম্পাদক কবির

  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হ্নীলা দক্ষিণ শাখার সাংগঠনিক ৫নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তর আলীখালী মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালু সদাগরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্নীলা দক্ষিণ বিএনপির সম্মেলন প্রস্তুুতি কমিটির সমন্বয় কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও সাবেক যুবদলের সভাপতি রাশেদুল করিম মার্কিন। হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী সম্মেলন উদ্বোধন করেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, হ্নীলা দক্ষিণ সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ও সমন্বয় টিমের সদস্য সাবেক যুবদল নেতা জালাল উদ্দীন, টেকনাফ উপজেলা বিএনপির মানবাধিকার সম্পাদক নাছির উদ্দীন রাজ, হ্নীলা দক্ষিণ বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, রুবেল উদ্দিন, হ্নীলা দক্ষিণ যুবদলের আহবায়ক সেলিম সর্দার, সদস্য সচিব মোঃ সেলিম, হ্নীলা দক্ষিণ বিএনপির সাবেক সিঃ সহ সভাপতি আমির হোসেন বাহাদুর, ছাত্র নেতা হেলাল উদ্দিন, যুবনেতা মোঃ ইসলাম মানিক, কবির আহমদ, পেটান আলী, নুরুল আমিন, বশির আহমদ, নুরু সদাগর সহ অনেকেই।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে আগের কমিটি বিলুপ্ত করে কাউন্সিল আহবান করলে সকলের মতামতের ভিত্তিতে কালু সদাগর কে সভাপতি, ফেরদৌস আলম কে সিনিয়র সহ সভাপতি, কবির আহমদ কে সাধারণ সম্পাদক, রশিদ আহমদ কে সিনিয়র যুগ্ম সম্পাদক, কবির আহমদ (২) কে সাংগঠনিক সম্পাদক ও বশির আহমদ কে সহ সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

এ সময় বিএনপি নেতারা বলেছেন, এদেশের মানুষ দীর্ঘ ১৫ বছর কোন কথা বলার ভোট দেওয়ার অধিকার পায়নি। আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু লোটপাট করেছে। বিএনপি নেতাদের নামে মামলা আর মামলা দিয়েছে। এ সমস্ত অন্যায় করার কারণে আজ তাদের নেন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা যেন আবার আসতে না পারে সে জন্য আমাদের সকল নেতা কর্মীদের এক সাথে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off