1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ্যে মুজিব কোট পু’ড়ি’য়ে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা

  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

জয়পুরহাটের ক্ষেতলালে প্রকাশ্যে মুজিব কোট পু’ড়িয়ে দল থেকে পদত্যাগ করেছেন রেজাউল করিম নামের এক আওয়ামী লীগ নেতা। কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন ওই আওয়ামী লীগ নেতা।

রেজাউল করিম উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও মামুদপুর ইউনিয়নের মেম্বার।

মুজিব কোট পোড়ানোর ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে রেজাউল করিম বলেন, এ দলকে আমার আর ভালো লাগে না। এদের চালচলন, কর্মকাণ্ড আর ভালো লাগে না। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এ দল থেকে পদত্যাগ করলাম।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, উনি সবসময়ই নৈতিক স্খলন রোগে ভোগেন। বিগত সময়ে তৎকালীন স্থানীয় এমপি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এইরকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। যে কারণেই আজকের এই দৃশ্য। আগামী দিনে এমন অনেক হাইব্রিড নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off