1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

টেকনাফে ৫ জন কাঠুরিয়া অপহরণ, মুক্তিপণ দাবি

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

• ফারুকুর রাহমান টেকনাফ।

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বাহাড়ছড়া এলাকায় স্থানীয় ১৫ জন কাঠুরিয়া পাহাড়ে লাকড়ি কাটতে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৫ ফ্রেব্রুয়ারি) দুপুরে বাহারছড়া ইউনিয়নের চাকমা পাড়া ৫নং ওয়ার্ড মাঝেরশিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ূন কবির।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য হুমায়ূন কবির জানান, সকালে টেকনাফের বাহারছড়া চাকমা পাড়া মাঝেরশিয়া পাহাড়ি এলাকায় ১৫ জনের একটি কাঠুরিয়া দল পাহাড়ে জ্বালানি লাকড়ি আনতে যায়। হঠাৎ গহিন পাহাড় থেকে একদল অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী এসে তাদের জিম্মি করে। সেখান থেকে পাঁচজনকে রেখে দিয়ে বাকি দশজনকে মুক্তিপণের টাকা ব্যবস্থা করার জন্য ছেড়ে দেওয়া হয় বলে জানান।

অপহৃতরা হলেন, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বাইন্যাপাড়া এলাকার বাসিন্দা মো. হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), একই এলাকার বাসিন্দা হামিদুল হকের ছেলে মোহাম্মদ আসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০), শফিউল আজমের ছেলে আবুইয়া (২০), আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮)।

এ বিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই লক্ষন চন্দ্র বর্মন বলেন, পাঁচ জন স্থানীয় পাহাড়ে লাকড়ি আনতে গিয়ে অপহরণের শিকার হয়েছে বিষয়টি স্থানীয়দের কাছ থেকে শুনার সাথে সাথে এসআই আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছেন। অপহৃত ভিকটিমের পরিবারের কাছ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off