1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে র‌্যাবের অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার আটক ৪

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

• ফারুকুর রাহমান, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবা সহ ৪জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মো. সামশুল আলম (৩৫), মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল আফছার (২২), মৃত কামাল আহম্মেদের ছেলে আব্দুর শুক্কুর (৩৯), ছিদ্দিক আহম্মদের ছেলে ছলিম উদ্দিন (২৫) ।

বুধবার (২৬ ফ্রেব্রুয়ারি) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ ৪জন ব্যক্তিকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

ওই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফের হ্নীলা এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় টেকনাফের নাইক্ষ্যংখালী সাকিনস্থ মৌলভীবাজার দক্ষিণপাড়া এলাকায় র‌্যাবের অভিযানিক দল অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত মাদক কারবারিদের কাজ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে অভিনব পন্থায় অবৈধভাবে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off