1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

শ্রমিক দলের পরিচয়ে কোথাও দখল-চাঁদাবাজি করলে সাথে-সাথে জানানোর অনুরোধ উপজেলা সা. সম্পাদক আব্দুর রহিম মুন্না

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি, টেকনাফ ৭১

 

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচয় ব্যবহার করে কোথাও চাঁদাবাজি, দখল-বাণিজ্যসহ কোনো ধরনের অপরাধ করলে তাৎক্ষণিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মুন্নাকে অবগত করার জন্য অনুরোধ জানিয়েছেন।

 

মঙ্গলবার রাতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় সচেতন নাগরিক ও ভুক্তভোগীদের প্রতি এই অনুরোধ জানান তিনি।

 

ভিডিও বার্তায় তিনি জানান -বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে এক শ্রেণির দুষ্কৃতকারী জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত করার পাশাপাশি ফুটপাতকেন্দ্রিক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামরত বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দল এসব অবৈধ দখল-বাণিজ্যকেন্দ্রিক সন্ত্রাসের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করে আসছে।

 

ভিডিও বার্তায় মুন্না আরও বলা হয়েছে, সরকারি বা বেসরকারি কোন দপ্তরে দলের পরিচয় চাঁদাবাজি বা সড়কে জনদুর্ভোগ সৃষ্টিকারী এ ধরনের কাজে শ্রমিক দলের কারও ন্যূনতম সংশ্লিষ্টতা দৃষ্টিগোচর হওয়া মাত্রই অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারসহ তার বিরুদ্ধে দলীয় ও আইনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে, এ ধরনের চাঁদাবাজ, অবৈধ দখল-বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট কতিপয় দুষ্কৃতকারী নিজেদের অপরাধ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে দলের পরিচয় ব্যবহার করে ইমেজ ক্ষুণ্ন করছে।

 

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলা হয়েছে, দলীয় পরিচয় ব্যবহারকারী এ ধরনের অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের এবং এ জাতীয় অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মুন্না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off